ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাঁধাকপির গুণ যত, সতর্কতাও তত—কারা এড়িয়ে চলবেন

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫১:২৭

বাঁধাকপির গুণ যত, সতর্কতাও তত—কারা এড়িয়ে চলবেন

সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ফল ও শাক-সবজি রাখা জরুরি। তাতেই শরীর পায় প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ফাইবার। এসব পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার এই ক্রুসিফেরাস সবজিটি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

বাঁধাকপি ভিটামিন সি, ভিটামিন কে ও ফাইবারে সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদরোগ ও কিছু ক্যান্সারের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন কমাতে চাইলে বাঁধাকপি ভালো বিকল্প। রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতেও এটি সহায়ক।

তবে এত উপকারিতা থাকলেও কিছু ক্ষেত্রে বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

হজমের সমস্যা থাকলে

বাঁধাকপিতে ‘র‌্যাফিনোজ’ নামের একটি জটিল কার্বোহাইড্রেট থাকে, যা পুরোপুরি হজম হয় না। ফলে অন্ত্রে গাঁজন হয়ে গ্যাস, পেট ফাঁপা ও ব্যথা হতে পারে। সংবেদনশীল পেট বা আইবিএস থাকলে অতিরিক্ত ফাইবার ডায়রিয়ার ঝুঁকি বাড়াতে পারে।

কিডনির সমস্যা থাকলে

বাঁধাকপিতে থাকা অক্সালিক অ্যাসিড ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর তৈরির আশঙ্কা বাড়াতে পারে। কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে।

থাইরয়েডের সমস্যা

ক্রুসিফেরাস সবজিতে ‘গয়ট্রোজেন’ নামক যৌগ থাকে, যা থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতায় বাধা দিতে পারে। বিশেষ করে বেশি পরিমাণে খেলে আয়োডিন শোষণে সমস্যা হতে পারে। থাইরয়েড রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

রক্ত পাতলা করার ওষুধ সেবনকারীরা

বাঁধাকপি ভিটামিন কে সমৃদ্ধ, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের ক্ষেত্রে অতিরিক্ত বাঁধাকপি ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

অ্যালার্জির প্রবণতা থাকলে

কিছু মানুষের ক্ষেত্রে বাঁধাকপিতে থাকা প্রাকৃতিক উপাদান অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ত্বকে ফুসকুড়ি, চুলকানি, হাঁচি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।

গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা

গর্ভাবস্থায় হজমজনিত সমস্যা বাড়তে পারে। বাঁধাকপির র‌্যাফিনোজ গ্যাসের সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত খেলে স্তন্যদানকারী মায়ের দুধের মাধ্যমে শিশুর পেটেও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

সবশেষে বলা যায়, বাঁধাকপি নিঃসন্দেহে একটি পুষ্টিকর সবজি। তবে শরীরের অবস্থা, বিদ্যমান রোগ ও ওষুধ সেবনের বিষয় বিবেচনায় রেখে পরিমিত পরিমাণে খাওয়াই নিরাপদ। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত