ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শপথ ইস্যু ঘিরে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শুরু
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে। শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে জোটের নবনির্বাচিত এমপিরা ইতোমধ্যে সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মিডিয়া সেল থেকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীরা শপথ গ্রহণ বিষয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। খুব শিগগিরই সংসদ ভবনে বৈঠক শুরু হবে বলেও জানানো হয়।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, তাহলে ‘সংস্কার প্রক্রিয়ার মূল চেতনা বাধাগ্রস্ত হবে’। তিনি জানান, বিএনপি এই পরিষদের শপথ না নিলে জামায়াতের সংসদ সদস্যরাও সাধারণ এমপি হিসেবে শপথ নেবেন না—এটাই তাদের বর্তমান অবস্থান।
সংসদ সচিবালয় জানায়, নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের পৃথকভাবে শপথ নেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বিএনপির সিদ্ধান্তে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। কক্সবাজার–১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা সাংবিধানিকভাবে এই পরিষদের সদস্য নন এবং সংবিধানে এমন কাঠামো যুক্ত না থাকায় তারা পরিষদের শপথ নিচ্ছেন না।
জোটের ভেতরে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এখন শপথ গ্রহণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। জোটের জরুরি বৈঠকের সিদ্ধান্তেই অনেক কিছু নির্ভর করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)