ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কেমন হবে নতুন মন্ত্রিসভা: মেজর হাফিজ উদ্দিন আহমদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। আগামী মন্ত্রিসভা কেমন হতে পারে—এ বিষয়ে বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা–৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি জানান, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সম্মুখসারিতে ছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এবং জনগণের আস্থা রয়েছে—শুধুমাত্র তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। দেশকে সঠিক পথে নিতে দক্ষ নবীন ও অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদদের যুক্ত করেই নতুন মন্ত্রিসভা সাজানো হবে।
এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ‘দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ভোট’ হিসেবে উল্লেখ করেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশের সংকটে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিবাচক বার্তা দিয়েছে। আগামী দিনে বিরোধীদলগুলোও সংসদে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মেজর হাফিজ জানান, প্রকৃত ইতিহাস বহুবার বিকৃত করা হয়েছে। তিনি দাবি করেন—১৯৭১ সালের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের বিদ্রোহ না হলে স্বাধীনতা যুদ্ধ শুরু হতো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)