ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমিরকে পাঠানো চিঠিতে কী লিখেছেন প্রধান উপদেষ্টা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের পর পরই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে দলটির আমির শফিকুর রহমান এর কাছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি এই চিঠি জামায়াত আমিরের হাতে পৌঁছে দেন।
‘শান্ত ও মর্যাদাপূর্ণভাবে ফল গ্রহণের জন্য ধন্যবাদ’
চিঠিতে প্রধান উপদেষ্টা লিখেছেন—আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরে ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফল ঘোষণার পরবর্তী সময়ে জামায়াতের আচরণকে ‘দায়িত্বশীল’ ও ‘পরিমিত’ হিসেবে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, দলের পক্ষ থেকে শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের পরিস্থিতিকে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানানো হয়েছে
চিঠিতে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সময় জামায়াতের “গঠনমূলক সমর্থন ও সহযোগিতা”র বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে এ সহযোগিতা ছিল মূল্যবান।
দেশের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ঐক্যের’ ওপর জোর
চিঠিতে মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অত্যাবশ্যক বলে তিনি মন্তব্য করেন।
তিনি লিখেছেন—গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক এবং প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করতে হলে সরকার ও বিরোধী দলের সমানভাবে নীতিনিষ্ঠ আচরণ প্রয়োজন।
জামায়াতের কাছে প্রধান উপদেষ্টার প্রত্যাশা
চিঠির এক পর্যায়ে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে সক্রিয় থাকবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে অংশগ্রহণ, জনগণের প্রত্যাশা তুলে ধরা—এসব ক্ষেত্রে দলটির ভূমিকা একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
চিঠির শেষাংশে ব্যক্তিগত শুভেচ্ছা
চিঠির শেষাংশে প্রধান উপদেষ্টা শফিকুর রহমান–এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং জাতীয় ঐক্যকেই দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)