ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের ৯ম পে–স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা
সরকারি চাকরিজীবীদের সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদ পুনর্গঠিত সরকারের কাছে তাদের বহুদিনের বেতন–সংক্রান্ত দাবি তুলে ধরতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সংগঠনটির নেতৃত্বে থাকা সরকারি কর্মকর্তা–কর্মচারীরা জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সরাসরি সাক্ষাৎ করে ৯ম পে–স্কেল বাস্তবায়নের দাবি জানাবেন।
পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী শনিবার গণমাধ্যমকে জানান, তারা খুব শিগগিরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাতের আবেদন করবেন।
২২ লাখ সরকারি কর্মচারী এই দাবির সঙ্গে যুক্ত
দাবি আদায় ঐক্য পরিষদ জানায়, সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে গঠিত এই বৃহৎ জোটের সঙ্গে বর্তমানে শিক্ষক–কর্মচারীসহ প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী যুক্ত আছেন।
২০১৫ সালের পে–স্কেলে বৈষম্য থাকার অভিযোগ তুলেই তারা গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন। বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন–গ্রেডের কর্মচারীরা এখন চরম আর্থিক চাপে রয়েছেন বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
সরকারের কাছে ৭ দফা দাবি উপস্থাপনের প্রস্তুতি
সংগঠনটি ইতোমধ্যে ৭ দফা দাবি তুলে ধরে চিঠি দিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
বৈষম্যহীন ৯ম পে–স্কেল বাস্তবায়ন, যেখানে সর্বনিম্ন মূলবেতন ৩৫ হাজার টাকা করার প্রস্তাব
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পেনশন সুবিধা প্রবর্তন
ব্লক–পোস্টসহ সব পদে ৫ বছর অন্তর উচ্চতর গ্রেড
মূল্যস্ফীতির কারণে ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, অবসর বয়স ৬২ বছর
প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিতদের পূর্বের চাকরিকাল গণনায় বৈষম্যমূলক আদেশ বাতিল
সংগঠনটির দাবি, দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নতুন সরকারের প্রতি তাদের প্রত্যাশা, এইবার যেন ন্যায়বিচার নিশ্চিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)