ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আসা নিয়ে নতুন খবর

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১১:০৬:৩৩

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আসা নিয়ে নতুন খবর

বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ ফেব্রুয়ারি তার শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতি এবং সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সূত্রের খবর, মোদির নিজে আসার সম্ভাবনা খুবই কম।

মোদির মুম্বাই সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক পূর্বনির্ধারিত থাকায় তিনি সরাসরি ঢাকায় উপস্থিত হতে পারছেন না। তবে ভারতের পক্ষ থেকে এই অনুষ্ঠানে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর নেতারা আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্কসহ বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীরও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত