ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
দেশের ইতিহাসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার বিষয়ক গণভোটের চূড়ান্ত ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে ইসি–র সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। এতে দেখা যায়, সংবিধান সংস্কারের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটে বিপুল জনসমর্থন পেয়েছে প্রস্তাবটি।
গেজেট অনুযায়ী, সর্বমোট ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ‘হ্যাঁ’ ভোট পাওয়া যায়। অপরদিকে, পরিবর্তনের বিপক্ষে ‘না’ ভোট পড়ে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার গণভোটে মতামত প্রদান করেন। এর মধ্যে বৈধ ভোট গণনা করা হয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি, আর বাতিল হয়েছে মোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুনরুদ্ধার হওয়া জনগণের সার্বভৌম ক্ষমতাকে বাস্তবে রূপ দিতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়। এই আদেশে প্রস্তাবিত সংস্কারগুলোতে জনগণের সরাসরি মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশন জানায়, ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’-এর ১৬(৩) ধারার বিধান অনুযায়ী প্রকাশিত এই গেজেটই গণভোটের সরকারি চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)