ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা-১৬ আসনে পুনঃনির্বাচনের দাবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমিনুল হক নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ লঙ্ঘিত হয়েছে এবং ভোটে ব্যাপক অনিয়মের প্রমাণ রয়েছে।
আমিনুল হকের অভিযোগের মূল বিষয়সমূহ
ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে।
পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
৪০টির বেশি কেন্দ্রে ফলাফল শিটে স্বাক্ষর ছাড়া ফলাফল প্রস্তুত করা হয়েছে।
অনেক ক্ষেত্রে ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে।
ভোটারদের কেন্দ্রগুলোতে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে ব্যালট বই সিল মারা অবস্থায় পাওয়া গেছে।
ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তাদের সরবরাহকৃত ফলাফল ও পোস্টাল ভোটের পরিসংখ্যানে গরমিল রয়েছে।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন হয়নি।
এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়া গেলে তিনি আরপিও ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)