ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬১ আসনের ফল প্রকাশ: বিএনপি–জামায়াতের টানটান লড়াই, কারা এগিয়ে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা দেশে চলছে প্রতীক্ষিত ফল ঘোষণা। বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে শুরু করেছে প্রাথমিক ও বেসরকারি ফলাফল। এখন পর্যন্ত ১৬১টি আসনের যে চিত্র পাওয়া গেছে, তাতে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে।
প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিএনপি এবং তাদের সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছেন। এককভাবে বিএনপি ৮৫টি আসনে এগিয়ে রয়েছে, পাশাপাশি দলীয় জোটভুক্ত প্রার্থীরাও আরও ৮৫টি আসনে শক্ত অবস্থান ধরে রেখেছেন। অর্থাৎ বিএনপি–জোট মোট ১৭০টি আসনে দৃঢ়ভাবে আধিপত্য দেখাচ্ছে।
এদিকে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। দলটি এবার এককভাবে ৭৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে। পাশাপাশি জামায়াত জোটভুক্ত প্রার্থীরাও ৭৬টি আসনে ভালোভাবে অবস্থান নিয়েছে। ফলে জামায়াত–জোটের মোট সম্ভাব্য আসন দাঁড়িয়েছে ১৫১টিতে—যা বিএনপির সঙ্গে তাদের ব্যবধানকে বেশ কমিয়ে এনেছে।
বৃহৎ দুই জোটের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী, এনসিপি এবং অন্যান্য ছোট দলও কয়েকটি আসনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে। এখন পর্যন্ত ২ জন স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির ১ জন প্রার্থী এগিয়ে আছেন। ছোট দলগুলো সম্মিলিতভাবে আরও দুইটি আসন নিজেদের দিকে টেনে নিয়েছে।
ভোটের পাশাপাশি এবার অনুষ্ঠিত গণভোটের ফল এখনো আপডেট হয়নি। এখনো পর্যন্ত ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় পক্ষের ভোট গণনার কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
এক নজরে প্রাপ্ত আসন সংখ্যা:
বিএনপি: ৮৫
বিএনপি জোটভুক্ত: ৮৫
জামায়াত: ৭৫
জামায়াত জোটভুক্ত: ৭৬
স্বতন্ত্র: ২
অন্যান্য: ২
এনসিপি: ১
এদিকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বহু আলোচিত প্রার্থী নিজেদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছেন। ঠাকুরগাঁও–১ এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া–৬ এ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং কক্সবাজার, পিরোজপুর, খাগড়াছড়ি, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অপরদিকে জামায়াতও সিলেট–ময়মনসিংহ–রংপুর অঞ্চলে বেশ শক্ত লড়াই দিচ্ছে।
বিভিন্ন জেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বললেও কিছু এলাকায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। গাজীপুর–৪ আসনে সংঘর্ষের জেরে কয়েকজনকে সাজা দেওয়া হয়। এছাড়া কুমিল্লা–৪ আসনে ভোট জালিয়াতির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, "গণতন্ত্রের চাকা ঘুরতে শুরু করেছে। জনগণের ভোটে নতুন সংসদ গঠিত হবে।"
সবমিলিয়ে বলা যায়, এখন পর্যন্ত যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে—একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা টানটানভাবেই থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল