ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-১১: এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফল

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৯:৪৪:৩৭

ঢাকা-১১: এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের তিনটি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। ফলে নাহিদ ইসলাম শুরুতেই ৮২১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

ঢাকা-১১ আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ; পুরুষ ও নারী উভয় শ্রেণির ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৩৬ হাজার কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত