ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হামলা-দখল নিয়ন্ত্রণ না করা গেলে ভোট সুষ্ঠু হয়েছে মানতে পারব না: জামায়াত আমির
হামলা ও কেন্দ্র দখলের ঘটনা নিয়ন্ত্রণে না আনা গেলে বর্তমান ভোটকে সুষ্ঠু বলা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে ঢাকা-১৫ আসনের নিজের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যে চেতনার প্রতি সম্মান জানিয়ে দেশে আন্দোলন হয়েছিল, সেই চেতনারই প্রতিফলন হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদবিরোধী ত্যাগ ও আত্মদানের সম্মিলিত ফলাফলই এ নির্বাচন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকেরা তার সমর্থকদের ওপর হামলা করেছে। একই সঙ্গে দেশব্যাপী বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখলের ঘটনাও ঘটেছে। তাঁর দাবি, “এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও হামলার চেষ্টা হয়েছে। এসব নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভোট সুষ্ঠু হয়েছে বলে মানতে পারব না।”
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর কার্যক্রমে তারা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ পর্যন্ত তাদের একই ভূমিকা বজায় রাখার প্রত্যাশা করেন তিনি।
ভোটার উপস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, “উপস্থিতি সন্তোষজনক। আশা করছি, ভালো সংখ্যক ভোটার অংশ নেবেন। জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে স্বাগত জানাবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)