ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভোট বয়কটের প্রশ্নে যা বললেন নাসীরুদ্দিন পাটোয়ারী
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কটের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মাঝপথে ভোট বয়কটের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দিন বলেন, “আমরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত বয়কটের কোনো চিন্তা নেই। ভোটাররা আসছেন, পরিবেশ উৎসবমুখর। ১৭ বছর পর এমন একটি সুযোগ এসেছে, যা থেকে গণতন্ত্রের উত্তরণ হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি অভিযোগ করেন, সকালে বিভিন্ন কেন্দ্রের সামনে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে। নির্বাচনের আগেরদিন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে তাদের সমর্থকদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক প্রতীকের সমর্থকদের একজোট হওয়ার অভিযোগ তুলে নাসীরুদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি, লাঙল ও ধানের শীষ একাকার হয়ে গেছে। এটি দেশের জন্য অশনি সংকেত। আওয়ামী লীগ আমলে যারা নানা অপকর্মে যুক্ত ছিল, তারা এখন ধানের শীষের সহযোগী হয়েছে। ফলে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে যাচ্ছে—এটি গণতন্ত্রের জন্য হুমকি।”
তার দাবি, ডামি প্রার্থীরা ধানের শীষের পক্ষে কাজ করছে। “যারা গণতন্ত্র বিনষ্ট করেছিল তাদের যুক্ত হয়ে নির্বাচনে নামা দেশের জন্য উদ্বেগজনক,” যোগ করেন তিনি।
তবুও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দিন বলেন, “সবাই ভোটকেন্দ্রে আসুন। এখানে একটি নীরব ব্যালট-বিপ্লব হবে।”
এসময় তিনি জানান, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যস্ত থাকায় এখনো নিজের ভোট দেওয়া হয়নি। “মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়া সবচেয়ে জরুরি। শেষের দিকে আমি ভোট দেব,” বলেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)