ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৪ জেলায় ৫ নির্বাচনি কর্মকর্তা প্রত্যাহার ও আটক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে চার জেলায় দায়িত্ব অবহেলা, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক অভিযানে তাদের কেউ আটক, কেউ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
লক্ষ্মীপুর: সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট আটক
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলডুগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি এবং পোলিং এজেন্ট মো. ইকবাল হোসেনকে আটক করে পুলিশ।
অভিযোগ পাওয়া যায়, তারা কেন্দ্রের পাশের এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গেলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে দুজনকে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, প্রশাসনের নির্দেশে তাদের থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেট: দাওয়াতে গিয়ে পোলিং অফিসার প্রত্যাহার
সিলেট-৪ আসনের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং এজেন্ট আনোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেতে গেলে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করেন।
জৈন্তাপুরের ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কেন্দ্রের বাইরে দুই ঘণ্টা অবস্থানের যথাযথ ব্যাখ্যা দিতে না পারায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি: রাজনৈতিক বৈঠকের অভিযোগে কর্মকর্তা সরানো
মাটিরাঙ্গা উপজেলার আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেন।
যদিও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দাবি করেন, মাহমুদুল হাসান ভোরে নামাজ পড়তে গিয়েছিলেন।
সিরাজগঞ্জ: প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও চারজনকে জরিমানা
রায়গঞ্জ উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ঘটনাস্থলে চার ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তদারকিতে ব্যর্থতা ও ঘটনাপ্রবাহে সংশ্লিষ্টতার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)