ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যেখানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

২০২৬ ফেব্রুয়ারি ১২ ০৮:০৫:২০

যেখানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তার ভোট প্রদানের সময়সূচি নিশ্চিত করা হয়।

নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীও মাঠে রয়েছে।

প্রধান উপদেষ্টার ভোটকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত