ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভোটের আগ মুহূর্তে বিভিন্ন আসনে প্রার্থীদের অভিযোগে উত্তপ্ত নির্বাচনী পরিবেশ
বরিশালের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপের সঙ্গে বাড়ছে নানা ধরনের অভিযোগও। হামলা, বহিরাগতদের উপস্থিতি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে প্রার্থীদের অভিযোগের তালিকা বিস্তৃত হচ্ছে।
বরিশাল-৩: এবি পার্টির ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ
এবি পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান ভূঁইয়ার নির্বাচনী এজেন্ট রাব্বি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মাধবপাশা এলাকার প্রধান নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন ব্যক্তি হামলা চালায়। তারা ক্যাম্পে থাকা চেয়ার-টেবিল ও কিছু প্রয়োজনীয় সামগ্রী ভাঙচুর করে।রাব্বি দাবি করেন, ঘটনাটি মৌখিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান জানান, ক্যাম্পে কিছু চেয়ার ফেলে দেওয়া এবং কাগজপত্র ছড়িয়ে থাকার ঘটনা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বরিশাল-৪: বহিরাগত ঢোকার অভিযোগ বিএনপি প্রার্থীর
বরিশাল-৪ আসনের বিএনপি প্রার্থী রাজিব আহসান অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্রার্থীর সমর্থনে অন্য এলাকা থেকে লোকজন এনে অবস্থান নেওয়া হচ্ছে।বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
বরিশাল-৬: সুষ্ঠুতা নিয়ে সন্দেহ ১১ দলীয় জোটের প্রার্থীর
বাকেরগঞ্জের বরিশাল-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।জামায়াতের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন—প্রশাসনের একটি অংশ উদাসীন ও পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে।
বরিশাল-৫ ও ৬: ইসলামী আন্দোলনের প্রার্থীর নিরাপত্তা উদ্বেগ
এছাড়া বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নির্বাচনী পরিবেশ ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বরিশাল প্রেসক্লাবে তিনি জানান, ভোটের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ