ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভোটের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগদান, পাল্টে যাচ্ছে অনেক কিছু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টি (জাপা) থেকে একটি বড় ধরনের দলবদলের ঘটনা ঘটেছে। সাঘাটা উপজেলা জাপার আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়নসহ তাদের অনুসারী প্রায় ৫০০ নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ গ্রহণ করেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি এবং ছাত্র সংহতির বিভিন্ন পর্যায়ের সভাপতি–সম্পাদকসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এই দলবদলে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
সভাটির সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে দলে স্বাগত জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা।
যোগদান প্রসঙ্গে মাহমুদুন্নবী টিটুল বলেন, “আসন্ন নির্বাচনের আগে এ ধরনের ব্যাপক যোগদান আমাদের জন্য ইতিবাচক। এতে মাঠপর্যায়ে দল আরও শক্তিশালী হবে।”
তবে বিএনপিতে যোগদানের ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই জাতীয় পার্টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতাউর রহমান আতা ও মোমিতুল হক নয়নকে বহিষ্কার করে। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিন তার ফেসবুক পোস্টে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলার আসামি হওয়া এবং দলীয় নীতিমালা ভঙ্গের কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)