ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মাহদী আমিন বলেন, বিএনপির অনিবার্য বিজয়ের সামনে একটি গোষ্ঠী নানান প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। তিনি জানান, সকালে গণমাধ্যমের খবরে দেখা গেছে—সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে পৌঁছানোর পর নগদ অর্ধকোটি টাকার বেশি অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ।
তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের ঠিক আগের দিন যখন অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তখন এত বিপুল অর্থ তিনি কী উদ্দেশ্যে বহন করছিলেন? দেশের ব্যবসায়িক লেনদেন টানা চার দিন বন্ধ থাকা অবস্থায় এত অর্থ কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে এমন ধারণা করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর দেউলিয়াপনা ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রতিফলন। যারা দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তাদের কাছে প্রশ্ন থাকে—টাকা দিয়ে ভোট কেনার মতো কর্মকাণ্ড কীভাবে তাদের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার কোনো সুযোগ নেই। বিভিন্ন জেলাতেও অর্থসহ বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)