ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নতুন ধারার রাজনীতি গড়ে নতুন ঘোষণা দিলেন: জামায়াত আমির

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:০৮:১৯

নতুন ধারার রাজনীতি গড়ে নতুন ঘোষণা দিলেন: জামায়াত আমির

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। কিন্তু দীর্ঘদিনের একটি প্রভাবশালী মহল এ পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে—কারণ পরিবর্তন এলে তাদের ব্যক্তিস্বার্থ আর অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে।

তিনি জানান, জনগণকে সঙ্গে নিয়ে প্রচলিত রাজনৈতিক ধারা বদলে একটি ঐক্যবদ্ধ ও সুশাসিত দেশ গড়তে চান তারা।

জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য

ডা. শফিকুর রহমান জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্যহীন রাষ্ট্র ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। তরুণ সমাজ, শ্রমিক, নারী, পেশাজীবীসহ সাধারণ মানুষ তখন এক হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।তিনি বলেন, নতুন প্রজন্ম সাহস, দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ—এদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ।

রাষ্ট্রীয় সংস্কার ও গণভোট প্রসঙ্গে বক্তব্য

জামায়াত আমির বলেন, জুলাই-পরবর্তী সরকার যে সংস্কার পরিকল্পনা নিয়েছে, তার সব বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে।গণভোটকে জনগণের মতামত জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ বলে তিনি উল্লেখ করেন এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নীতির প্রশ্নে পাঁচটি ‘হ্যাঁ’ ও পাঁচটি ‘না’

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান—এই পাঁচটি বিষয়ে সমর্থন জরুরি।অন্যদিকে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব এবং চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করতেই হবে।

নারীর মর্যাদা ও অংশগ্রহণ

তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশ নারীর সম্মান রক্ষা না করতে পারলে কখনো এগোতে পারে না। ভবিষ্যৎ সরকার নারীদের মূলধারার নেতৃত্বে আরও শক্তভাবে সম্পৃক্ত করতে কাজ করবে।

মানবাধিকার ও ধর্মীয় সম্প্রীতি

সব ধর্মের মানুষের সমান মর্যাদার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র হবে সবার জন্য—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউই ভয়ের মধ্যে বাস করবে না।ওলামায়েকেরাম ও তাবলীগ জামাতের ওপর অতীতের অবিচার-নিপীড়নের অবসান ঘটানো হবে বলেও তিনি ঘোষণা করেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু কূটনীতি

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ার ঘোষণা দেন তিনি।জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।

প্রবাসীদের ভূমিকা

জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে প্রবাসীদের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন ও সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্বের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

আগামী নির্বাচনে সমর্থন চেয়ে আহ্বান

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভালোবাসা ও আস্থায় সুযোগ পেলে তারা সৎ ও জবাবদিহিতাপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকসহ জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত