ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১২:২৯:২৫

নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে তিন দিনের গুঞ্জনের মধ্যে, নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনী পরিবেশ অতীতের সব নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও চমৎকার বলে তিনি দাবি করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন সংক্রান্ত যত শঙ্কা ছিল, সেগুলো ইতিমধ্যে সবার সহযোগিতায় কাটিয়ে ওঠা হয়েছে। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে কমিশন।

একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনোভাবেই তিন দিন নয়, বরং শুক্রবারের মধ্যেই ফলাফল প্রদান সম্ভব।” আধুনিক অটোমেশন সিস্টেম এবং একাধিক ডিভাইস ব্যবহারের কারণে দ্রুত ফলাফল সংগ্রহ করা সম্ভব হবে। তবে দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী সমন্বিতভাবে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ইসি। তিনি আরও বলেন, অতীতের তুলনায় আইনশৃঙ্খলার অবস্থা অনেক উন্নত হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে, রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে বলে উল্লেখ করেন ইসি। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তা সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ও কাজ করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত