ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের বড় ঘোষণা
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন নতুন গতি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো চালুর দাবি জানিয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। সমাবেশে হাজারো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দাবি আদায়ের সংগ্রাম আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
সরকারের বক্তব্য: সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নবম পে-কমিশনের প্রস্তাব ইতোমধ্যে জমা পড়েছে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের দায়িত্ব হবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের ওপর।এই মন্তব্যে আন্দোলনকারীদের মধ্যে হতাশা বাড়লেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সংঘর্ষ ও ক্ষোভ
বৃহস্পতিবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৩২ জন কর্মচারী আহত হন। এ ঘটনার পর আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে এবং তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
কর্মচারী ঐক্য পরিষদের দাবি
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন—“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ৩১ জানুয়ারির মধ্যে নবম বেতন কমিশনের গেজেট দেওয়া হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় আন্দোলন জোরদার ছাড়া উপায় নেই।”
অন্যদিকে কর্মচারীদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় অসহনীয়ভাবে বেড়ে গেছে; ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সময়ক্ষেপণ না করে বর্তমান সরকারকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলে দাবি তুলেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)