ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন পে-স্কেল কবে বাস্তবায়ন হবে? বিএনপির স্পষ্ট ঘোষণা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের বিস্তারিত নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই ইশতেহারে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, প্রশাসনিক সংস্কার, বড় আকারের নিয়োগ ও জনবান্ধব উদ্যোগ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষিত হয়েছে শুক্রবার, ৬ ফেব্রুয়ারি। এতে BNP জানায়—ক্ষমতায় এলে নতুন পে-স্কেল দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে এবং প্রশাসনে মেধা ও দক্ষতার ভিত্তিতে বড় ধরনের পরিবর্তন আনা হবে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা
বিএনপি বলেছে:
সরকারি চাকুরিজীবীদের জন্য সময়সীমার মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
বেতন কাঠামো হবে যুগোপযোগী এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় পুনর্গঠিত।
এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে BNP চালু করবে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে:
প্রতি মাসে ২,৫০০ টাকা সমমূল্যের পণ্য বা আর্থিক সহায়তা দেওয়া হবে।
৫ লাখ নিয়োগ—অতিরিক্ত প্রতিশ্রুতি
বিএনপি নির্বাচনী ইশতেহারে জানিয়েছে:
সরকারিভাবে শূন্য থাকা ৫ লক্ষাধিক পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, ডিজিটাল ও জবাবদিহিমূলক।
বদলি, নিয়োগ বা পদোন্নতি—সবক্ষেত্রেই মেধা, দক্ষতা ও সততা হবে প্রধান মানদণ্ড।
প্রশাসনিক সংস্কারে বড় পরিবর্তনের ঘোষণা
ইশতেহারে বলা হয়েছে:
অভিজ্ঞদের নিয়ে গঠন করা হবে প্রশাসনিক সংস্কার কমিশন।
সংবিধানের আলোকে তৈরি হবে একটি আধুনিক সিভিল সার্ভিস আইন।
পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) পুনর্গঠন করে তাকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
দলীয়করণ রোধ ও পেশাদার প্রশাসন গঠনের প্রতিশ্রুতি
প্রশাসনে রাজনৈতিক আনুগত্য নয়;যোগ্যতা ও সততাই হবে মূল্যায়নের মূল চাবিকাঠি।
পুলিশসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বাড়ানো হবে জবাবদিহিতা।
সরকারি ও বেসরকারি খাতে ই-গভর্ন্যান্স বাস্তবায়ন করা হবে।
বেসরকারি চাকুরিজীবীদের জন্য তৈরি হবে ‘বেসরকারি সার্ভিস রুল’, যাতে তারা ন্যায্য সুবিধা পান।
বিএনপি আরো জানিয়েছে—প্রশাসনে কেউ যেন অন্যায়ভাবে বঞ্চিত বা প্রিভিলেজড না হয়, তা নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)