ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২৪ ঘণ্টায় সোনার দামে বড় উত্থান: ভরি প্রতি নতুন যে দাম জানানো হলো
দেশের বাজারে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে সোনার দামে। মাত্র এক দিনের ব্যবধানে ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকা—যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট সোনা: ২,৬২,২৯০ টাকা
২১ ক্যারেট সোনা: ২,৫০,১৯৩ টাকা
১৮ ক্যারেট সোনা: ২,১৪,৪৪৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭৫,৪৮৫ টাকা
এর মাত্র ২৪ ঘণ্টা আগে শুক্রবার বাজুস ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
তারও আগে দুইদিন ধরে সোনা বিক্রি হয়েছিল আজকের দামের কাছাকাছি রেটে।
চলতি বছরের প্রথম ৩৮ দিনে মোট ২৬ বার সোনার দাম পরিবর্তন করেছে বাজুস। এর মধ্যে ১৭ বার দাম বৃদ্ধি, এবং ৯ বার হ্রাস করা হয়েছে। গত বছর (২০২৫) পুরো বছরে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল; যার ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
বাজুসের নির্দেশনায় বলা হয়েছে, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি সামান্য পরিবর্তিত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)