ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডার্ক সার্কেল দূর করতে পার্লারে নয়, রান্নাঘরেই আছে আসল সমাধান
চোখের নীচে কালো দাগ, ফোলা ভাব কিংবা বলিরেখা—এই সমস্যাগুলি মুখের সৌন্দর্য অনেকটাই ম্লান করে দেয়। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ চোখের নীচে অস্বাভাবিক ফোলা ভাব দেখা দিলে অস্বস্তি হওয়াই স্বাভাবিক। ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি, স্ট্রেস বা অনিয়মিত জীবনযাপনের ফলেই মূলত এই সমস্যা দেখা দেয়। অনেক সময় মেকআপ করেও তা ঢেকে রাখা যায় না।
তবে চিন্তার কিছু নেই। নিয়মিত যত্ন নিলে ও ঘরোয়া কয়েকটি সহজ উপায় মেনে চললে চোখের নীচের কালি ও ফোলা ভাব অনেকটাই কমানো সম্ভব।
টি-ব্যাগ থেরাপি
দু’টি গ্রিন টি বা ব্ল্যাক টি-ব্যাগ গরম জলে ভিজিয়ে নিন। এরপর সেগুলি ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করুন। এবার চোখ বন্ধ করে ১০–১৫ মিনিট টি-ব্যাগ দু’টি চোখের উপর রাখুন। টি-তে থাকা ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিড্যান্ট চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে।
শসার প্যাক
শসা চোখের ত্বকের জন্য খুবই উপকারী। শসাতে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা চোখের নীচের ফোলা ভাব ও কালি কমাতে সাহায্য করে। শসা গোল করে কেটে ১৫ মিনিট চোখের উপর রাখুন। নিয়মিত ব্যবহার করলে চোখের চারপাশের ত্বক সতেজ থাকবে।
কফি ও মধুর প্যাক
এক চা চামচ কফি পাউডারের সঙ্গে আধ চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চোখের নীচের সংবেদনশীল ত্বকে হালকা করে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রয়োজনে পরে অল্প নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটি ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে।
কাঁচা দুধ ও গোলাপ জল
আধ কাপ কাঁচা দুধের সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। তুলো ভিজিয়ে চোখের নীচে কিছুক্ষণ চেপে রাখুন। দিনে ৩–৪ বার এই পদ্ধতি করলে চোখের নীচের কালি কমবে এবং ত্বক থাকবে টানটান ও সতেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল