ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার র্যাবের নাম পরিবর্তন
বাংলাদেশের এলিট আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (SIF) রাখা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাবের নাম ও ইউনিফর্ম পরিবর্তন নিয়ে প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে পুরোপুরি নতুন কাঠামোতে গড়ে তুলতে কাজ শুরু হচ্ছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামো, কার্যপদ্ধতি ও পরিচয় পুনর্বিন্যাসের বিষয়েও বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
র্যাবের পুরোনো ইতিহাস
২০০৪ সালের ২৬ মার্চ চার দলীয় জোট সরকারের সময়ে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ভিডিপি, বিজিবি ও কোস্টগার্ড—এই বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার বহু অভিযোগ ওঠে। বিএনপি আমলে শুরু হওয়া এই বিতর্ক আওয়ামী লীগ আমলেও অব্যাহত থাকে।
হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার র্যাব বিলুপ্তির সুপারিশ করে। এমনকি যিনি ক্ষমতায় থাকতে র্যাব গঠনের অনুমোদন দিয়েছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও পরে র্যাব ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন।
আন্তর্জাতিক চাপ ও সাম্প্রতিক প্রেক্ষাপট
২০২১ সালের শেষ দিকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও এর কয়েকজন কর্মকর্তা–কর্মচারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকেই র্যাবের 'ক্রসফায়ার' ঘটনা প্রায় বন্ধ হয়ে যায়।
২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়েও মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর র্যাব বিলুপ্ত করার সুপারিশ করে, পাশাপাশি বিজিবি ও ডিআইজিকে নির্দিষ্ট দায়িত্বে সীমাবদ্ধ রাখার কথা বলে।
অবশেষে নাম পরিবর্তন
সকল বিতর্ক, সমালোচনা ও আন্তর্জাতিক চাপের মাঝে র্যাব গঠনের ২২ বছর পর—মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাহিনীর নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিল। এখন থেকে বাহিনীটি ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF)’ নামে পরিচিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)