ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৩:২২:০০

যে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সড়কে বিশেষ পরিবহন নিয়ন্ত্রণ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অর্থাৎ টানা তিন দিন দেশের কোথাও মোটরসাইকেল চলাচল করা যাবে না।

অন্যান্য যানবাহনেও দুই দিনের নিষেধাজ্ঞা

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে বিধিনিষেধ থাকবে। এই সময়ে এসব যানবাহন সড়কে চলাচল করতে পারবে না, তবে প্রয়োজন অনুসারে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও জানা গেছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত