ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এলপিজি গ্যাসের দাম নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—এ নিয়ে জনমনে যে জিজ্ঞাসা তৈরি হয়েছে, তার উত্তর মিলবে আগামী সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিষয়টি নিশ্চিত করে রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের ফেব্রুয়ারির সৌদি সিপি (Contract Price) বিবেচনায় চলতি মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত সোমবার জানানো হবে।
মূল্য ঘোষণার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বিকেল ৩টায়, রাজধানীর রমনা এলাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসি’র শুনানি কক্ষে। সংবাদ সম্মেলনের মাধ্যমেই নতুন দাম জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মূল্য ঘোষণার পরপরই সংশ্লিষ্ট নির্দেশনা ও বিস্তারিত তথ্য বিইআরসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে (www.berc.org.bd)।
উল্লেখ্য, এর আগের মাস—জানুয়ারিতে—দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। ৪ জানুয়ারি বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছিল ১,৩০৬ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)