ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন কর্মসূচি ঘোষণা করল শিক্ষকরা
নবম জাতীয় বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন দ্রুত জারি এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।
সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ পালন করা হবে। পাশাপাশি ৩০ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শিক্ষক ও কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠনের পর থেকেই ধারাবাহিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। কিন্তু এখনো নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি ও এমপিওভুক্ত কর্মচারীদের জন্য পরিবার নিয়ে জীবনযাপন করা ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠছে।
নেতারা বলেন, পে স্কেল বাস্তবায়ন না হলে বেতন কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন থেকে যায়। দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে ‘দাবি আদায় ঐক্য পরিষদ’ ২৮ ও ২৯ জানুয়ারি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয়। সেই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটও নিজেদের আলাদা কর্মসূচি ঘোষণা করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সব জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)