ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না : প্রধান উপদেষ্টা
সরকারি প্রশাসনে দীর্ঘদিন একই পদে কাজ করা সৃজনশীলতা ও উদ্ভাবনের পথে বাধা হয়ে দাঁড়ায়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, কোনো সরকারি কর্মকর্তার একটানা পাঁচ বছরের বেশি সময় চাকরি করা উচিত নয়। এতে করে কর্মকর্তাদের চিন্তাধারা স্থবির হয়ে পড়ে এবং নতুন ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পরপর নতুন করে ঢেলে সাজানো দরকার। সময়ের সঙ্গে লক্ষ্য ও বাস্তবতা বদলায়, কিন্তু দীর্ঘদিন একই মানুষ একই জায়গায় থাকলে পুরোনো চিন্তাধারাই প্রাধান্য পায়। তাই ১০ বছর পরপর প্রতিষ্ঠানগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে পুনর্গঠন করা প্রয়োজন।
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা বাস্তবসম্মত নয়। বরং উদ্যোক্তা তৈরিতে সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। তার ভাষায়, “শুধু চাকরির ওপর নির্ভরশীলতা সমাজকে এগিয়ে নিতে পারে না, উদ্ভাবন আর উদ্যোগই ভবিষ্যতের চালিকাশক্তি।”
রাজনীতি ও প্রযুক্তি—দুই ক্ষেত্রেই তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনের তরুণরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। যেমন রাজনীতিতে পরিবর্তনের সূচনা হয়েছে, তেমনি তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)