ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হাতির মল থেকে কফি জানেন কীভাবে তৈরি হয় বিশ্বের দামি ব্ল্যাক আইভরি
বিশ্বের সবচেয়ে বিরল ও দামি কফিগুলোর একটি ‘ব্ল্যাক আইভরি’। অবাক করার বিষয়, এই কফি তৈরি হয় এশীয় হাতির মল থেকে সংগ্রহ করা কফি বীজ দিয়ে। শুধু অদ্ভুত উৎপাদন প্রক্রিয়াই নয়, সাধারণ কফির তুলনায় এই কফির স্বাদ কম তেতো ও অনেক বেশি মোলায়েম হওয়ার পেছনে রয়েছে শক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা।
জাপানের ইনস্টিটিউট অব সায়েন্স, টোকিওর গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, ব্ল্যাক আইভরি কফির স্বাদের রহস্য লুকিয়ে আছে হাতির পাচনতন্ত্রে থাকা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ায়। গবেষণা অনুযায়ী, থাইল্যান্ডের একটি হাতি অভয়ারণ্যে হাতিদের আরাবিকা কফি চেরি খাওয়ানো হয়। পরে হাতির মল থেকে কফির বীজ সংগ্রহ করে সেগুলো পরিষ্কার ও ভাজা হয়।
গবেষণায় দেখা গেছে, কফি চেরি খাওয়ার ফলে হাতির অন্ত্রে পেকটিন ভাঙতে সক্ষম ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। পেকটিন কফি বীজের একটি প্রাকৃতিক উপাদান, যা ভাজার সময় ভেঙে গেলে কফিতে তেতো স্বাদ তৈরি হয়। কিন্তু হাতির অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া এই পেকটিন আগেই ভেঙে ফেলায় কফির তেতোভাব কমে যায় এবং স্বাদ হয় মৃদু ও মসৃণ।
গবেষণার সহলেখক সহযোগী অধ্যাপক তাকুজি ইয়ামাদা জানান, হাতির অন্ত্রের জীবাণুসমষ্টি কীভাবে কফির স্বাদ ও গুণগত মান পরিবর্তন করে, তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা একটি নতুন দিশা দেখিয়েছে। ভবিষ্যতে কফি বীজের হজমের আগে ও পরে রাসায়নিক বিশ্লেষণ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে তিনি আশাবাদী।
এছাড়া গবেষণায় আরও দেখা গেছে, কফি চেরি খাওয়া হাতিদের অন্ত্রে জীবাণুর বৈচিত্র্য তুলনামূলকভাবে বেশি থাকে, যা পেকটিন ভাঙার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে।
গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার শুধু কফি শিল্পেই নয়, প্রাণীর পাচন প্রক্রিয়া ও অন্ত্রের ব্যাকটেরিয়া কীভাবে খাবারের স্বাদ বদলে দিতে পারে—সে সম্পর্কেও নতুন গবেষণার পথ খুলে দিতে পারে। ভবিষ্যতে নতুন ধরনের কফি কিংবা অন্যান্য গাঁজন করা খাবার তৈরিতেও এই জ্ঞান কাজে লাগতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল