ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান রবিবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে।
নির্দেশনা অনুযায়ী—
সিটি করপোরেশন পর্যায়ে ৬টি,
বিভাগীয় পর্যায়ে ৪টি,
জেলা পর্যায়ে ৩টি,
উপজেলা পর্যায়ে ২টি
এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে।
মেডিক্যাল টিমের সদস্য সংখ্যা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান বা স্বাস্থ্য প্রশাসক।
নির্বাচনকে ঘিরে জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতিটি হাসপাতালের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে তিনি অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে নির্বাচনকালীন সময় জরুরি বিভাগে চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। রোগী রেফার করার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় কাউন্সেলিং দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া জরুরি বিভাগ, ওয়ার্ড, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই ইউনিট নিয়মিত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)