ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সোনার রেকর্ড গড়া দাম, জানুন আজকের সর্বশেষ বাজারদর
দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম এমন উচ্চতায় পৌঁছেছে, যা আগে কখনো দেখা যায়নি। রবিবার (২৫ জানুয়ারি) থেকে এই নতুন দামেই সারাদেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস ভরিপ্রতি স্বর্ণের মূল্য ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিতে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দামে বাজারে স্বর্ণের মূল্য তালিকা—
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৫,৬১৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৪,০১১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৯,১৩৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭১,৮৬৯ টাকা
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও রেকর্ড ছুঁয়েছে। ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
রুপার বর্তমান দর—
২২ ক্যারেট: ৬,৮৮২ টাকা
২১ ক্যারেট: ৬,৫৩২ টাকা
১৮ ক্যারেট: ৫,৫৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ৪,১৯৯ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি আরও বাড়তেও পারে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বগতি, ডলারের দামের ওঠানামা এবং দেশীয় চাহিদা—সব মিলিয়েই এই মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)