ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন পে-স্কেল নিয়ে বড় আপডেট
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় বেতন কমিশন ২০টি গ্রেডভিত্তিক পে-স্কেল প্রণয়নের সুপারিশ করেছে, যেখানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে।
কমিশনের হিসাব অনুযায়ী, এই নতুন বেতন কাঠামো কার্যকর করতে হলে প্রতিবছর সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রস্তাবিত স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি পেতে পারে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত। পাশাপাশি পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
তবে এই বিপুল বেতন বৃদ্ধির প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকজন উপদেষ্টা মনে করছেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে কেবল সরকারি চাকরিজীবীদের জন্য এত বড় আর্থিক সুবিধা দেওয়া সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের দিক থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে। সাধারণ মানুষের আয় যেখানে সীমিত, সেখানে রাষ্ট্রীয় কোষাগারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করাও ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন পে-স্কেল নিয়ে দীর্ঘ আলোচনা হলেও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য এখনো কোনো বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন হলেই প্রক্রিয়া শুরু হবে। তবে এই বিপুল অর্থের জোগান কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।
বৈঠকে একটি বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত তা গঠন করা হয়নি। ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন পে-স্কেল কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)