ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সব রেকর্ড ছাপিয়ে আকাশছোঁয়া স্বর্ণের দাম
দাম কমার রেশ কাটতে না কাটতেই দেশের বাজারে আবারও বড় ধাক্কা দিল স্বর্ণ। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ানো হলো সোনার মূল্য। এতে ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এক ধাপে ভরিপ্রতি মূল্য বৃদ্ধি পেয়েছে ৬ হাজার ২৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রভাবে এই সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হবে।
চলতি মাসেই একের পর এক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ১১ জানুয়ারি ভরিতে বাড়ে ১ হাজার ৫০ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা এবং ২২ জানুয়ারি আরও ৮ হাজার ৩৯৯ টাকা। অর্থাৎ ছয় দফায় মোট বেড়েছে ২৫ হাজার ৬৬১ টাকা।
এই ধারাবাহিক বৃদ্ধিতে একসময় ভরিপ্রতি স্বর্ণের দাম উঠে যায় ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে ৩ হাজার ১৪৯ টাকা কমানো হলেও, সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। মাত্র ১২ ঘণ্টা পর আবার বড় অঙ্কের দাম বাড়িয়ে স্বর্ণের বাজারে তৈরি হলো সর্বোচ্চ মূল্যের নতুন ইতিহাস।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের দর এবং বিনিয়োগকারীদের চাহিদা—সব মিলিয়ে স্বর্ণের দাম এখন ঊর্ধ্বমুখী। ফলে সামনে আরও অস্থিরতা দেখা দিতে পারে সোনার বাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)