ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জনপ্রিয় এক প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত এবং ইসলামী শক্তির বৃহত্তর ঐক্য রক্ষার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান এক বিশেষ বার্তায় ভোটারদের উদ্দেশে বিষয়টি নিশ্চিত করেন।
জনগণের ভালোবাসা থাকা সত্ত্বেও কঠিন সিদ্ধান্ত
বার্তায় তিনি জানান, গত এক বছরে বোরহানউদ্দিন ও দৌলতখানের গ্রাম-ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা যে গণসমর্থন ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের রাজনৈতিক জীবনের অমূল্য অর্জন। বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলীয় শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে এই কঠিন ত্যাগ স্বীকার করা হয়েছে।
আদর্শিক অবস্থান ও উম্মাহর ঐক্য
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বলা হয়—
কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন
ইসলামী শক্তির ঐক্য ও বৃহত্তর ইসলাহি স্বার্থ
দলীয় শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখা
মাকসুদূর রহমান স্পষ্ট করে বলেন,“এটি কোনো ভয়ের সিদ্ধান্ত নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি কৌশলগত ও আদর্শিক অবস্থান।”
এর আগেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামী মনোনীত আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)