ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভোটের আগে টানা ছুটির সুখবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সরকারি ছুটির সুখবর এলো। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগে নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিকেও ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শ্রমিকরা টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।
প্রেসসচিব জানান, ওই বৈঠকে মোট ১৩টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
জুয়া প্রতিরোধ অধ্যাদেশ–২০২৬ (ম্যাচ ফিক্সিংসহ বিভিন্ন অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান)
মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ
তথ্য অধিকার অধ্যাদেশ–২০২৬
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা–২০২৬
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ–২০২৬
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা বোর্ড সংক্রান্ত অধ্যাদেশ
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সব মিলিয়ে নির্বাচন ঘিরে নাগরিকদের জন্য আসছে টানা কয়েক দিনের ছুটি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যস্ত সময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)