ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এবার যে সুখবর
চাকরিতে থাকা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যাতায়াতকে আরও সহজ ও সহায়ক করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে বিশেষ ‘কল্যাণ ডেস্ক’। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের উদ্যোগে এই সেবাকেন্দ্র চালু হতে যাচ্ছে।
সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ও অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও বহির্গমনের সময় প্রয়োজনীয় সহায়তা দিতে টার্মিনাল–১ এর ভেতরে গেট নম্বর ১-এর দ্বিতীয় তলায় প্রায় ১৪০ বর্গফুট জায়গায় এই কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, কল্যাণ ডেস্ক স্থাপনের জন্য নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল’-এর শ্রমিক, ডিজাইনার, সরঞ্জাম ও মালামাল পরিবহনের ট্রাকসহ সাত দিনের জন্য দিন-রাত বিমানবন্দরে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।
এই ডেস্ক চালু হলে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীরা ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং, দিকনির্দেশনা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা এক জায়গা থেকেই পেতে পারবেন। এতে বিশেষ করে বয়স্ক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদেশ ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)