ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নবম পে স্কেলে বড় সুখবর: সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণের..
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন। দুপুরে পূর্ণ কমিশনের বৈঠক শেষে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সুপারিশগুলো তুলে ধরবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও উপস্থিত থাকবেন।
কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, নতুন কাঠামোয় তা দ্বিগুণেরও বেশি করার সুপারিশ এসেছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হচ্ছে ১:৮।
সূত্র আরও জানায়, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। তবে পুরোপুরি বাস্তবায়ন করা হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। এ জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন খাতে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
প্রস্তাবিত স্কেলে নিচের ধাপের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য আনা যায়। যদিও কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এমন একটি কাঠামো দেওয়া হবে, যাতে কর্মচারীরা সন্তুষ্ট হন এবং রাষ্ট্রীয় ব্যয়ও নিয়ন্ত্রণে থাকে।
বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘ এক দশক পর নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আয় ও জীবনমানের বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)