ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরাচ্ছে ভারত

২০২৬ জানুয়ারি ২১ ১২:২৯:০৭

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরাচ্ছে ভারত

বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর সহকারী মিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সূত্রটি আরও জানায়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক কার্যক্রম বা কনস্যুলার সেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। সব মিশন স্বাভাবিকভাবেই পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে।

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হলেও, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও অফিসিয়াল যোগাযোগ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে ভারত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত