ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জারি করা ১৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

২০২৬ জানুয়ারি ২১ ০৭:৫৬:৩৩

এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জারি করা ১৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ২০ মে পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে পরীক্ষায় অংশগ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নিয়মগুলো ভালোভাবে জানা ও অনুসরণ করা অত্যন্ত জরুরি।

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠানগুলো কেন্দ্রের কাছে পাঠাবে।

ওএমআর শিটে রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড লেখার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং শিট ভাঁজ করা যাবে না।

সৃজনশীল, এমসিকিউ ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষাকেন্দ্রে সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ফল প্রকাশের সাত দিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষাবিদ ও বোর্ড কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, পরীক্ষার্থীরা যেন সময়সূচি ও নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ে এবং আগেভাগে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেয়। প্রায় এক মাসব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিয়ম মেনে চলাই সাফল্যের প্রথম শর্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত