ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি শ্রমবাজারে বড় পরিবর্তন: প্রবাসীদের জন্য নতুন ও কঠোর সিদ্ধান্ত
সৌদি আরবের শ্রমবাজারে আবারও বড় ধরনের রদবদলের ঘোষণা এসেছে, যা প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বয়ে এনেছে। দেশটির ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এবার মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এই দুই খাতে কর্মরতদের অন্তত ৬০ শতাংশ হতে হবে সৌদি নাগরিক। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি তিনজন বা তার বেশি কর্মী থাকেন, তবে মোট জনবলের অর্ধেকেরও বেশি স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিপুলসংখ্যক প্রবাসী কর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।
নতুন নিয়মে যেসব পদ সরাসরি সৌদিকরণের আওতায় আসছে, তার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার, জনসংযোগ কর্মকর্তা, সেলস ম্যানেজার, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। সরকার জানিয়েছে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
আগামী তিন মাসের মধ্যেই দেশজুড়ে এই নির্দেশনা কার্যকর হবে। ফলে যারা বর্তমানে এসব খাতে কাজ করছেন—বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রবাসীরা—তাদের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রম বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে আরও খাতকে এই সৌদিকরণ নীতির আওতায় আনা হতে পারে, যার ফলে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ ধীরে ধীরে সংকুচিত হবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, বেসরকারি খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো, তরুণদের জন্য টেকসই চাকরির সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে নিজস্ব মানবসম্পদের ওপর নির্ভরশীল করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)