ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন পে স্কেল, বেতন-ভাতায় আসছে বড় সুখবর
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নতুন বেতন কাঠামো। বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুরোপুরি বাস্তবায়ন হবে আগামী অর্থবছরের শুরুতে, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে।
নতুন পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন মূল বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে তা বাড়িয়ে প্রায় দ্বিগুণেরও বেশি করে ১৮,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ধাপে বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে।
বেতন বৈষম্য কমাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার কথাও বলা হয়েছে। এতে করে একই কাঠামোর মধ্যে ভারসাম্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিশাল কাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। সেই ব্যয় সামাল দিতে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেটে পরিচালন খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।
শুধু বেতন নয়, ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ আসছে। নবম পে স্কেলে চিকিৎসা ভাতা ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বয়সভিত্তিকভাবে দুই ধাপে এই ভাতা নির্ধারণের চিন্তা করছে কমিশন—৪০ বছর বা কম বয়সীদের জন্য মাসিক ৪,০০০ টাকা এবং ৪০ বছরের বেশি বয়সীদের জন্য ৫,০০০ টাকা।
এ ছাড়া বৈশাখ উদযাপনকে আরও উৎসবমুখর করতে বৈশাখী ভাতা বড় আকারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে যেখানে মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হয়, সেখানে নতুন সুপারিশ অনুযায়ী তা বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ মূল বেতনের অর্ধেকের সমপরিমাণ বৈশাখী ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।
তবে কমিশন সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস আগের নিয়মেই বহাল থাকবে।
আগামী বুধবার (২১ জানুয়ারি) জাতীয় বেতন কমিশন এসব সুপারিশ সম্বলিত চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেবে। এরপর অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)