ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনসিপির আরও ৩ আসনে প্রার্থী চূড়ান্ত, পূর্ণ হলো ৩০ আসনের তালিকা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সমঝোতাভিত্তিক ৩০টি আসনের মধ্যে বাকি থাকা তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে দলটির মিডিয়া সেল প্রধান মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফাঁকা থাকা তিনটি আসনের মধ্যে
নেত্রকোনা-২ আসনে প্রার্থী হয়েছেন ফাহিম পাঠান,
মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ,
এবং রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী।
এর মাধ্যমে এনসিপির জন্য নির্ধারিত ৩০টি আসনের প্রার্থী তালিকা সম্পূর্ণ হলো।
এর আগে, গত ১৮ জানুয়ারি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবি প্রকাশ করা হয়। সেই পোস্টে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।
চূড়ান্ত তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—
ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম,
রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন,
কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,
পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,
ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
এবং নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় নির্বাচনী জোট মোট ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা ঐক্যে না এসে এককভাবে ২৬৮টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাকি আসনগুলোতে অন্যান্য দলকে সমর্থন দেওয়ার কথা জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)