ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দারুণ সুখবর : সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি

২০২৬ জানুয়ারি ২০ ০৯:৩৫:২১

দারুণ সুখবর : সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই অপেক্ষা করছে টানা চার দিনের ছুটির আনন্দ। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে হিসেবে পরদিন বুধবার, ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এই ছুটির সঙ্গে যদি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দিনের ছুটি নেওয়া যায়, তাহলে মিলবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি এমনিতেই রয়েছে। অর্থাৎ মাত্র একদিন ছুটি ম্যানেজ করলেই টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও ঐচ্ছিক ছুটিও থাকছে—

মুসলিম কর্মচারীদের জন্য ৫ দিন

হিন্দুদের জন্য ৯ দিন

খ্রিস্টানদের জন্য ৮ দিন

বৌদ্ধদের জন্য ৭ দিন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি

সব মিলিয়ে বছরজুড়েই ছুটির সুযোগ থাকলেও, ফেব্রুয়ারির শুরুতেই এই টানা চার দিনের ছুটি অনেকের জন্য ভ্রমণ বা পরিবার নিয়ে সময় কাটানোর দারুণ সুযোগ হয়ে উঠতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত