ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আমার ৩ শিশু কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা তিনি নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনারা আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠা করবেন এবং আমার ৩ শিশু কন্যাকে একটু দেখে রাখবেন।”
প্রসঙ্গত, শুক্রবার (১৬ জানুয়ারি) মুফতি আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে চৌড়হাস এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুফতি আমির হামজা পরে একটি ফেসবুক পোস্টে জানান, ওই বক্তব্য ২০২৩ সালে দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে তা এখন উপস্থাপন করা হচ্ছে। তবে ঘটনাটি কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির দিকে নজর রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)