ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নাহিদ ইসলামকে শোকজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো নোটিশে জানানো হয়, নাহিদ ইসলাম নির্বাচনী বিধিমালার নির্ধারিত সময়ের আগেই প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার বড় আকারের রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে “দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ-এর পক্ষে থাকুন” শিরোনামে স্লোগান ব্যবহার করা হয়েছে, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে কমিশন।
নোটিশে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহের আগে কোনো ধরনের প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নির্ধারিত সময়ের আগেই এসব বিলবোর্ড টানানো হয়েছে।
এ কারণে নাহিদ ইসলামকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে জানানো হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তিনি নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করবেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই ঘটনায় নির্বাচন ঘিরে ঢাকা-১১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)