ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বলিরেখা ত্বকের কালচে দাগ দূর হবে অলিভ অয়েল এই ভাবে ব্যাবহার করলে
ত্বকের যত্নে তেল ব্যবহার নতুন কিছু নয়। চুলে নারকেল তেল কিংবা শরীরে সর্ষের তেল—এই অভ্যাসেই বড় হয়েছেন অনেকেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের যত্নে জনপ্রিয় হয়ে উঠেছে আরেকটি তেল—অলিভ অয়েল। বিশেষ করে যাঁরা সর্ষের তেল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের কাছে অলিভ অয়েল একটি ভরসার নাম। কিন্তু প্রশ্ন হল, অলিভ অয়েল কি সত্যিই ত্বকের জন্য উপকারী? আর কী ভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়?
অলিভ অয়েলে কী আছে?
জলপাই গাছের ফল থেকে পাওয়া অলিভ অয়েল ভিটামিন ই, পলিফেনল ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। এই উপাদানগুলো ত্বককে পরিবেশ দূষণ ও ক্ষতিকর র্যাডিক্যাল থেকে রক্ষা করে। ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং জেল্লা বাড়ায়। অলিভ অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড শুষ্ক ও রুক্ষ ত্বককে নরম ও মসৃণ করে তোলে। বিশেষজ্ঞদের মতে, শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য এই তেল বিশেষভাবে উপকারী।
কী ভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল?
ক্লিনজ়ার হিসেবেঅলিভ অয়েল প্রাকৃতিক ক্লিনজ়ার হিসেবেও কাজ করে। মুখে মেকআপ থাকলে কয়েক ফোঁটা তেল নিয়ে হালকা মালিশ করুন। এরপর তুলো দিয়ে মুছে নিলেই মেকআপ ও ময়লা উঠে আসবে। সারা শরীরেও তেল মেখে হালকা মালিশ করে গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিলে ত্বক পরিষ্কার ও মসৃণ হবে।
বলিরেখা কমাতেবয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন কমে যায়, ফলে দেখা দেয় বলিরেখা। এই সমস্যা কমাতে অলিভ অয়েল কার্যকর হতে পারে। অলিভ অয়েল হালকা গরম করে ফেসওয়াশের পর মুখে ভালো করে ম্যাসাজ করুন। নিয়মিত রাতে ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে টানটান ও মসৃণ হতে পারে।
কালচে ছোপ দূর করতেরোদে পোড়ার কারণে ত্বকে কালচে ভাব দেখা দিলে অলিভ অয়েলের সঙ্গে হলুদ ব্যবহার করা যেতে পারে। এক টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখ ও শরীরে মাখুন। সাময়িকভাবে হলুদ রং লাগলেও পরে ধুয়ে গেলে উঠে যাবে। সপ্তাহে এক–দু’দিন ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হতে পারে।
ত্বকে আভা ফেরাতেএক টেবিল চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে হালকা ম্যাসাজ করে পাঁচ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখে সতেজতা ও প্রাকৃতিক আভা ফিরে আসে।
শুষ্ক ত্বক মসৃণ করতেঅতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য অলিভ অয়েল ও মধুর মিশ্রণ কার্যকর। এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পরিষ্কার মুখে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন বা ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। সপ্তাহে দুই–তিন দিন ব্যবহার করলে শুষ্কভাব কমবে।
সতর্কতা জরুরি
যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তাঁদের ক্ষেত্রে অলিভ অয়েল সরাসরি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা জরুরি। প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।
সঠিক নিয়মে ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে অলিভ অয়েল হতে পারে ত্বকের যত্নে একটি সহজ, প্রাকৃতিক ও কার্যকর সমাধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)