ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন পে স্কেল কার্যকর! সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর খসড়া চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকর হবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়নের পথে যাবে।
গত বছরের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে তা উপস্থাপন করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলেই নতুন বেতনকাঠামো চূড়ান্ত রূপ পাবে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে যে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, তা বাড়িয়ে প্রায় ১৮,০০০ টাকা বা তারও বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এন্ট্রি লেভেলের সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। অপরদিকে, সর্বোচ্চ বেতনসীমা ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হচ্ছে ১:৮।
এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় খাতে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।
নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বাজারদরের সঙ্গে বেতনের সামঞ্জস্য আনার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশাল অঙ্কের এই ব্যয় কীভাবে অর্থায়ন করা হবে, সেটিও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)