ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইউএনও শামীমার অডিও ভাইরাল
‘আপু’ বলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান চটেছেন। গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠান বন্ধ করতে বলায় তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর একটি কলরেকর্ড ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ফোন কলে শোনা যায়, ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও শামীমা আক্তার জাহান।
তিনি পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলা অবস্থায় রাত ১২টার দিকে আয়োজক সংগঠনের সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।
ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।
‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর ইউএনও বলেন, ‘যারা অনুমতিসহ আমাকে দাওয়াত দিতে এসেছিলেন তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা বলেছিলেন।’সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ফোনালাপটি নিয়ে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
ইউএনও শামীমা আক্তার গণমাধ্যমে বলেন, ‘আমি তাদের সঙ্গে রিঅ্যাক্ট করেছি। প্রথম থেকেই করেছি। সেটা অনুষ্ঠান নিয়ে। রাত ১টা পর্যন্ত চালানোর জন্য। অডিওটা শুনলেই বোঝা যাবে।
তারা আমার কাছে অনুষ্ঠানের দাওয়াত ও অনুমতি নিতে এসেছিল। আমি নির্বাচনকালে দাওয়াত গ্রহণ করতে অপারগতা প্রকাশ করি। অনুষ্ঠান করতে নিষেধ করি। তারপর রাত ১০টা পর্যন্ত তারা সময় নেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)