ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা! নাটকীয় ঘটনা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মাদরাসায় গভীর রাতে নাইটগার্ড নিয়োগ পরীক্ষার আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুটিমারি আউলিয়া মাদরাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রচলিত নিয়ম ও স্বচ্ছতা উপেক্ষা করে অস্বাভাবিক সময়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি জানাজানি হতেই আশপাশের গ্রামের শত শত মানুষ মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন এবং পরীক্ষা বন্ধের দাবি জানান। একপর্যায়ে তারা মাদরাসার সুপার, সভাপতি ও নিজেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি বলে পরিচয় দেওয়া এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।
মাদরাসা কর্তৃপক্ষ দাবি করে, নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছিল এবং মোট ১২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে সরেজমিনে দেখা যায়, হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে মাত্র ১০ জনের এবং পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন কেবল ৩ জন।
স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে এক নারী কর্মকর্তা তার পরিবারের সদস্যদের সঙ্গে মাদরাসায় আসেন এবং নিজেকে ডিজির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। রাতের বেলায় এভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও ক্ষোভ আরও বেড়ে যায়।
মাদরাসা সুপার জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা দেরিতে আসায় পরীক্ষার প্রস্তুতিও দেরিতে শুরু হয়। খাতা ও প্রশ্নপত্র তৈরির সময়ই স্থানীয়রা এসে আপত্তি জানালে পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি জানান, উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের নিরাপদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আলোচনা চলছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)