ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ২৮৪। এই মাত্রা অনুযায়ী রাজধানীর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রাখা হয়েছে।
ঢাকার বায়ুদূষণের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে অতিক্ষুদ্র ধুলিকণা বা পিএম ২.৫। এ কণাগুলো এতটাই সূক্ষ্ম যে সহজেই মানুষের ফুসফুসে প্রবেশ করে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, হৃদ্রোগ ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। আজ সকালে বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় প্রায় ৪০ গুণেরও বেশি ছিল।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে রাজধানীর খিলক্ষেত এলাকায়, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৯৩ ছুঁয়েছে—যা ‘দুর্যোগপূর্ণ’ স্তরের মধ্যে পড়ে। এর পরের অবস্থানে রয়েছে ধানমণ্ডি (AQI ৩২৪) এবং ইস্টার্ন হাউজিং এলাকা (AQI ৩০৬)। এসব এলাকায় বাতাস কার্যত স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া দক্ষিণ পল্লবী, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা ও গোড়ানেও বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—
০–৫০: ভালো
৫১–১০০: সহনীয়
১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)